বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

আশাশুনিতে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্ম’হত্যা, প্রেমিকের বিষ’পান

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বকাবকিতে মনিরা খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার প্রেমিক শাহ আলম (২২)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ ‘২৫) দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বুধহাটা বাজারে প্রেমিক শাহ আলমের সঙ্গে ঈদের কেনাকাটা করেন মনিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারেন মনিরার শ্বাশুড়ি, যা তিনি তার ছেলেকে জানান। তবে আল-আমিন বিষয়টিতে গুরুত্ব দেননি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা ও শাহ আলম একসঙ্গে বুধহাটা বাজারে গিয়ে ঈদের পোশাক কিনে বাড়ি ফেরেন। এ সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে চাইলে মনিরার সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনিরা।

এ ঘটনায় মনিরার প্রেমিক শাহ আলম খবর পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মনিরার স্বামী আল-আমিন বলেন, আমার স্ত্রীর সঙ্গে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। তারা একসঙ্গে ঈদের বাজার করে বাড়ি ফিরলে আমি জানতে চাই। এরপর সে আত্মহত্যা করে।

এ বিষয়ে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!