শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটার কুলিয়ায় যুব বিভাগের উদ্যোগে ঈদ উপহার প্রদান  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে গরিব, অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ‘২৫) দুপুর ৩টায় কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ঈদ উপহার প্রদান করা হয়। এ ঈদ উপহার প্রদানে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোজাহিদুল আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী অলিউল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তাআলা অসহায়দের পাশাপাশি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দেখছেন। এই পরীক্ষায় পাস করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। এক্ষেত্রে দরিদ্র আত্মীয়-স্বজন, দরিদ্র প্রতিবেশী, এতিম-মিসকিনসহ প্রত্যেক নিঃস্ব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। মানুষকে অসহায়ত্ব থেকে, বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। এতেই নীহিত রয়েছে মহান আল্লাহর দয়া।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম,  ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহ-সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, অফিস সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!