শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র ইফতার মাহফিল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ ‘২৫) দুপুর ৩টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন’র সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে সেক্রেটারী ইসরাইল আশেকে মাগফুর’ র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলো জাতি গড়ার কারিগর এজন্য শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করে। আমাদের ইসলামি শিক্ষানীতি চালু করা যার মধ্যে  ব্যক্তির দেহ-মন-আত্মার বিকাশ ঘটিয়ে আচরণের ইতিবাচক পরিবর্তন আনে। মানসিক বুদ্ধিবৃত্তিক প্রস্ফুটন করে ইন্দ্রিয় জাগ্রত করে। অর্জিত জ্ঞান নিজেকে আত্মপ্রত্যয়ী ও সংস্কারমুক্ত করে তোলে। শিক্ষার উদ্দেশ্য হলো চরিত্রের বিকাশ, মানবীয় উৎকর্ষ সাধন করা, সুঅভ্যাস গড়ে তোলা, মিথ্যার বিনাশ আর সত্যের সন্ধানে অগ্রসর হওয়া। নৈতিক আচরণের উন্মেষ ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগরিত করা।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওহেদ, মাদ্রাসা শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা ইয়াকুব আলী, কলেজ শিক্ষক বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী সহকারী অধ্যাপক আকবর হোসেন, কিন্ডারগার্টেন বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, ইবতেদায়ী শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!