সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কমিটি বাতিলের দাবীতে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রহিঙ্গা নেতা ফেসবুক বাবু খুলনার মুদি দোকানদার সোহেল আহম্মেদ মানিক এর কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠন ও প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের সঙ্গিতা মোড় এলাকায় এ প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন হোসন শিকদারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্রো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সহ সভাপতি আসাদুজ্জামান খোকা, জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহারিয়ার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দরগাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ‘বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রান্ত, মহসিন, সাদ্দাম, মধু, আসাদুল ইসলাম, শাহিদুল আলম বাবু, ইবাদুল, তারুন, শেখ মহিউদ্দীন, আরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!