শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিডিআরের প্রধানসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে-সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনামলে বলেছিলেন, ১০ টাকায় চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরী দেবে, সার কীটনাশক ফ্রি দেবে। কিন্তু ফ্রি না দিয়ে ৬০ লক্ষ মানুষের নামে কেচ দিয়েছে, কেচ দিয়েছে আলেম অলামাদের নামেও। হত্যা করেছে অসংখ্য মানুষকে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৪ মার্চ ‘২৫) বিকালে ইফতার পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা কেচ ও সাজা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের নেত্রীর জৈষ্ঠ্য পুত্র তারেক রহমানের নামে কেচ দিয়ে বিদেশে পাঠিয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কেচ দিয়ে, সাজা দিয়ে তাকে হত্যা করেছে। শুধু তাই নয়, হেফাজতের উপর হামলা করে অসংখ্য আলেম অলামাদের হত্যা করেছে। হত্যা করেছে বিডিআরের প্রধানসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে। এই হত্যা করে শেখ হাসিনা পৃথীবির জঘন্যতম কাজ করেছে। তাতেও সে ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের আমীর নিজামী, বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী, মুজাহিদ ও সাইদী সাহেবের মত অসংখ্য লোককে মিথ্যা সাজা দিয়ে হত্যা করেছে। এতো গুলো মানুষকে হত্যা করেও তার শেষ রক্ষা হয়নি। তাকে কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, মুখপাত্র রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলাহাজ্ব কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের  সভাপতি এম এ হাকিম সবুজ, সিনিয়র সহ-সভাপতি কেএম আশাবুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা কৃষক  দলের সভাপতি মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল সাজু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!