শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ সমাবেশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৬ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির অস্তিত্বের ঠিকানা, আরাধ্য মানব সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে জামাত—শিবির, জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীর বিভ্রান্ত সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর ২০২০) বেলা ১১টায় পাটগাতি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের নিজ কার্যালয়ের সামনে থেকে তার নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা—কর্মী সহ সকল শ্রেণি—পেশার হাজারো মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে বিশাল এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের পুরানো কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একে অপরের হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, টুুুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা’র সাবেক কমান্ডার জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওফিক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান শেখ প্রমুখ।

এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!