রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আয়োজনে নারী সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ ‘২৫) সকাল ৮ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা নারী, আমরা পারি, নারীর শ্রম বৈষম্য বিলোপ করি, উন্নয়নশীল দেশ গড়ি, নারী অধিকার প্রতিষ্ঠা করি, বৈসাম্যহীন দেশ গড়ি সহ নানা স্লোগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিলীমা রানীর সভাপতিত্বে উক্ত বিশ্ব নারী দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সম্পাদক শহর আলী, ভিএসও এর (ভিএল) মমিনুর রহমান, সিসিডিবি এর অন্যান্য প্রকল্পের সহকর্মীবৃন্দ প্রমূখ।

নারীর শ্রম বৈষম্য, নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সকল বক্তারা।

তারা আরও বলেন, নারী-পুরুষ একটি গাড়ির চাকাস্বরুপ। নারী ছাড়া পুরুষের কাজ পরিপূর্ণতা অর্জন করতে পারে না। দেশের উন্নতিতে নারীদের অবদান অবিস্মরণীয়। নারী পরিবার থেকে শুরু করে জাতীয়ভাবে অবদান রাখছে। নারীদের পরিবারে অধিকার নিশ্চিত করতে পারলে সমাজে অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে নারীরা আরও অবদান রাখতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!