রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার (০৮ মার্চ’২৫) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লাখসানা লাকী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এদিকে, “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, পৌরসভার কর নির্ধারক শেখ মোস্তাইন বিল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। 

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী উপজেলা ও কোটালীপাড়া উপজেলায় বর্ণনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!