রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সুন্দরবন দিবসে বাঁছাই সুন্দরবন বন্ধ করি প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে রূপান্তরের সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যালি আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ‘২৫) বেলা ১০টায় এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারবালা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, এছাড়া বক্তব্য রাখেন  উপজেলা যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন শুধু আমাদের নয়, এটি পৃথিবীর সম্পদ। সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দরবনের অস্তিত্বে দক্ষিণ বঙ্গের মানুষের ভালোবাসা মমতা লেপ্টে রয়েছে। দক্ষিণের মানুষ বিশ্বাস করে সুন্দরবন তাদের মায়ের মত আগলে রেখেছে। সেই সুন্দরবনকে নিরাপদ রাখতে হলে মানুষকে সচেতন হতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!