শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

জাতির পিতার ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী বিএনপি-জামাতের মদদ পুষ্ট ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর ২০২০) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে সমবেত হন নেতাকর্মীরা।

 

পরে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের নেতৃত্বে বিভিন্ন শ্লোগান দিয়ে বিশাল এক প্রতিবাদ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পার্কে গিয়ে প্রতিবাদ সমাবেশ পালন করেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল চৌধুরী’র সঞ্চালনায়, বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাঝিগাতি ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন (মন্টু), জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাড.এম জুলকদর রহমান, মুক্তিযোদ্ধা এম বদরুদ্দোজা বদর, সাংবাদিক নেতা মোজাম্মেল হোসেন মুন্না, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা খানম, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম, মহিলা যুবলীগের সভাপতি পরশিয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ প্রহলাৎ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, পাকিস্তানী দোসর বিএনপি জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবি জানান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা -উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল মোল্লা ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদের নেতৃত্বে অসংখ্য নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!