শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

দেবহাটার আজিজপুরে খালের পূন:খনন উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের আজিজপুর মাছুমের ঘেরের খালের পূনঃখনন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী ‘২৫) এ কার্যক্রমের উদ্ভোধন করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উদ্বোধন কালে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সলিডারিডাড ও উত্তরণ যে পরিকল্পনা গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। আজিজপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার এসএম ফেরদৌস। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আই ডাব্লু আর এম ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম।

উক্ত অনুষ্টানে খাল খননের প্রয়োজনিয়তা ও ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন খাল পুনঃখনন কমিটির উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক আফসার আলী। অনুষ্ঠানে উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সীমান্ত দাস বলেন, কৃষি অফিসের কার্যক্রম চলমান থাকলেও খাল খননের পর আরো কাজ করা হবে। মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন ”খাল পুনঃখননের ফলে এই এলাকায় পানি প্রাপ্তি বাড়বে ফলে চিংড়ি বা মাছের উৎপাদন বৃদ্ধিপাবে।

এছাড়াও উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সরকারি খানবাহারদুর আহসান উল্লাহ কলেজের প্রভাষক স্বপন কুমার, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পদক আনারুল ইসলাম, কমিটির সভাপতি আ. রহিম, স্থানীয় ইউপি সদস্য আজগর গাজী, সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা খাতুন, প্রকল্প কর্মকর্তা নাজমুল বাসার, শফিকুল ইসলাম, আসুরা খাতুন, মশিয়ার রহমান ও জামান হেসাইন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেড় শতাধিক উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। অফিস সূত্রে যানা যায়, ১০০০ মিটার দৈঘ্যের খালটি খননের ফলে ১০ টি পানি ব্যবহারকারী দলের ১১৪৬ কৃষক পরিবার সরাসরি এবং প্রায় ৫৫০০ কৃষক পরিবার পরোক্তভাবে উপকৃত হবে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সলিডারিডাডের প্রোগাম অফিসার কৃষিবিদ গোলাম মোহাম্মদ মশিউর রহমান। উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি কোদাল দিয়ে মটি কেটে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!