শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

গোপালগঞ্জের ভাঙ্গারহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর উদ্বোধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি ‘২৫) বেলা ১১ টায় ভাঙ্গারহাট বাজারের ডগলাস রোডের সিসিলিয়া মার্কেটের দ্বিতীয় তলায় নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বরিশাল জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গার হাট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট “মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ”- এর ব্যবস্থাপনা পরিচালক আল ইমরান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাদারীপুর, টেকেরহাট শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান (অবঃ শিক্ষক), ভাঙ্গার হাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, ৫নং রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি বাবু শ্যাম প্রসাদ বাড়ৈ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বের স্বনামধন্য ব্যাংকের মধ্যে অন্যতম। বাংলাদেশেও এ ব্যাংক শীর্ষে রয়েছে। ব্যাংকিং সেক্টরে সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ ব্যাংক শুরু থেকেই মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা এই ব্যাংকে আমানত রাখবেন এবং এখান থেকে বিনিয়োগও নিতে পারবেন। আপনাদের আমানত শতভাগ নিরাপদ থাকবে এবং ব্যবসায় িক বিনিয়োগ নিয়ে আপনারা আপনাদের ব্যবসার চলমান ব্যবসার প্রসার ঘটাতে পারবেন। 

এসময় ভাঙ্গারহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কাটেন। পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভাঙ্গারহাট বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী আল ইমরানের পিতা  মোঃ রুহুল আমিনের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!