বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই

অবৈধভাবে ভারতে থেকে দেশে আসার সময় কলারোয়া সীমান্তে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী আটক

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ভারত থেকে অবৈধভাবে দেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল অঅশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১৭ জানুয়ারি ‘২৫) বিকাল ৩টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৪টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্তের পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার কালিয়ানী মাঠপাড়া এলাকার মৃত গোলাম গাজীর স্ত্রী মোছাঃ রাবিয়া বেগম (৬০), একই জেলার ঝিকরগাছা থানার কানাইর গ্রামের সাহেব আলীর পুত্র মোঃ জাকির হোসেন (৩২), জাকির হোসেনের শিশু পুত্র লিয়ন (১০), জামালপুর জেলার মেলান্দ থানার চরপুলিশা গ্রামের আমানুর আলীর পুত্র ইসরাফিল শেখ (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার চিতশি গ্রামের রমেশ অধিকারীর স্ত্রী নিরালা বাগচি (৩০) ও রমেশ অধিকারীর শিশু পুত্র আউস অধিকারী (০৪)।

বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিনাপাসপোর্টে কয়েকজন বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৬ ও সাব পিলার ৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোতাপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধভাবে সীমা পারাপারের দায়ে নারী ও শিশুসহ উক্ত ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

বিজিব অধিনায়ক আটককৃতদের উদ্ধৃতি দিয়ে জানান, আটককৃতরা এক বছর পূর্বে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে গমন করে। বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা কলারোয়া উপজেলার সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে বিজিবি তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েট মোবাইলফোন, ১টি বাটন ফোন, নগদ ১ হাজার ২০০ টাকা এবং ভারতীয় ২০ হাজার ৩৫৯ রুপী জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন এবং নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপীসহ সর্বমোট মূল্য ১ লাখ ৪০ হাজার ৭০২ টাকা। প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, অবৈধভাবে পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!