শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

উপকূলীয় এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বেসরকারি এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ‘২৫) জাগরণী চক্র ফাউন্ডেশন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চারটি শাখায় উপকূলীয় এলাকার ৪০০ জন হতদরিদ্র শীতার্থ নারীকে কম্বল দেয়া হয়।

এরমধ্যে শ্যামনগর শাখায় ১০০টি, মুন্সিগঞ্জ শাখায় ১০০টি, নুরনগর শাখাতে ১০০ টি এবং ভেটখালী শাখায় ১০০ টি কম্বল বিতরন করা হয়েছে। প্রচন্ড শীতের কষ্টে কম্বল পেয়ে এসব দরিদ্র নারীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার মোঃ আজাদুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) আব্দুল্লাহ আল-রিফাত, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান ,জাগরণী চক্র ফাউন্ডেশনের শ্যামনগর উপজেলা এরিয়া ম্যানেজার মোঃ খায়রুল আলম ও জাগরণী চক্র ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ শাখা ম্যানেজার সঞ্জয় মুখার্জি প্রমুখ।

কম্বল পেয়ে উপকুলীয় এলাকার শীতার্থ নারী রাবেয়া খাতুন, মর্জিনা খাতুন, বকুল আক্তার, নুরজাহান বেগম ও তাসলিমা আক্তার জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কম্বল পেয়ে তারা খুবই উপকৃত হয়েছে। শীত নিবারণের জন্য এই কম্বল পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!