শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি’২৫) দিনব্যাপী হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সখিপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিন সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, নওয়াপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কমিশনার, যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক ইমাদুল হক, কোষাধ্যক্ষ বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক-উল ইসলাম এবং গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সুপার আব্দুল খালেক, প্রধান শিক্ষক তহমিনা খাতুন ও প্রধান শিক্ষক আজিজুর রহমানকে মনোনিত করে ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের ডিআরসি ঈদুজ্জামান ইদ্রিস, জেলা কমিশনার এলটি আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে অধ্যক্ষ আবুল কালাম।

অন্যান্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজ হাসান, সহকারী শিক্ষক তবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!