রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় উপজেলা পর্যায়ে ম্যাপের মিটিং অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

অ্যাওসেড এর বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের অধীনে শনিবার (১১ জানুয়ারী’২৫) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার তালা উপজেলা পর্যায়ে ম্যাপ মিটিং অ্যাওসেডের সিডিআরএফআই প্রকল্প অফিস কক্ষে উপজেলা মাল্টি এ্যাকটর প্লাটফরম এর সাথে জলাবায়ু ও দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা ম্যাপ এর যুগ্ন আহবায়ক এবং তালা মুক্তিযোদ্ধা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল উপকূলীয় দূর্যোগে কৃষি ক্ষেত্রে দুর্যোগ প্রস্তুতি ও জলাবায়ু পরিবর্তনজনিত অভিযোজনে করনীয়সমূহ, উপকূলীয় দুর্যোগে প্রাণিসম্পদ রক্ষায় দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজনে করনীয়সমূহ, উপকূলীয় দুর্যোগে মৎস্যসম্পদ রক্ষায় দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজনে করণীয়সমূহ, উপকূলীয় দুর্যোগে ওয়াশ এর ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি ও আগাম কাী্যক্রম সমূহ, উপকূলীয় দুর্যোগে শেল্টার ব্যবস্থাপনার ক্ষেত্রে করণীয়সমূহ, দূর্যোগে পরবর্তী করণীয় ও সরকারী সেবাপ্রাপ্তিতে জরুরী হটলাইন সমূহ এবং কপ ২৯ এর পরিদর্শন এর অভিজ্ঞতা শেয়ারিং। মিটিং এ আলোচ্য বিষয়ের আলোকে অভিজ্ঞতা শেয়ারিং করেন যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, প্রভাষক মোঃ আবুহাসান, ফারজানা কবির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ম্যাপ সেক্রেটারি জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, প্রধান শিক্ষক দেবাশিষ মল্লিক, ইউপি সদস্য ফিরোজা বেগম, রত্না দাশ এবং আরো অন্যান্য। মিটিং এর মূল বক্তব্য আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন এবং সহযোগিতায় ছিলেন এ্যাডভোকেসী এন্ড লার্নিং অফিসার বাহালুল আলম ও ফিল্ড অফিসার চায়না দাশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!