শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রদান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার  বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আকরাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাইকাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন  হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, মাদ্রাসার  সহ সভাপতি মো. আয়ুব হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষিকা নারগিস সুলতানা, সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ক্বারী মো. আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আনুরুজ্জামান, সহকারী শিক্ষক আকরাম হোসেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মো. আনারুর ইসলাম, সাংবাদিক ইব্রাহীম হোসেন। বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া  বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!