শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও পুরস্কার বিতরণী

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর’২৪) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ), স্লিপ প্রণয়ন কমিটি ও সামাজিক নিরীক্ষা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুনীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না।

স্বাগত বক্তব্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ-আল-তারিক। সহকারী শিক্ষক মো. এবরান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, সাবেক এস.এম.সি সভাপতি হারুন-অর-রশিদ, সমাজসেবক সৈয়দ আকবর আলি, সহকারী শিক্ষক আলী ফরহাদ।

এদিকে স্থানীয় শিক্ষানুরাগী স্বপন কুমার ঘোষ (পঞ্চ) ও মো. আক্তারুজ্জামান সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ও সর্বোচ্চ হাজিরার জন্য (বালক-বালিকা) পুরস্কার প্রদান করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!