মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-২২, কর্নেল মোঃ নেয়ামুল ইসলাম ফাতেমী

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০৮ বার পড়া হয়েছে

ক্যাপ্টেন মোঃ নেয়ামুল ইসলাম ফাতেমী, বীর প্রতীক, আর্টিলারি ২১ ডিসেম্বর ১৯৮৪ তারিখে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ১১ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন।

তিনি পার্বত্য চট্টগ্রামে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কর্মরত থাকাকালীন ১৯ এপ্রিল ১৯৮৯ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকায় বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংবাদ পান যে, নকশাছড়ি গ্রামের একটি বাড়িতে চারজন সন্ত্রাসী (যার মধ্যে ২ জন সশস্ত্র) বেশ কিছুদিন যাবৎ একই নিয়মে যাতায়াত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন নেয়ামুল জোন অধিনায়কের অনুমতি সাপেক্ষে একটি অপারেশন পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী অপারেশন দলটি সোর্সের সহায়তায় উক্ত বাড়িটি সম্পর্কে নিশ্চিত হয়ে আনুমানিক ১৫০ গজ দূরত্বে অবস্থান নেয়। টহল অধিনায়ক জায়গাটি তড়িৎ পর্যবেক্ষণ করার পর পুরো দলটিকে তিনটি উপদলে ভাগ করেন এবং প্রত্যেকের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সেইসময় সন্ত্রাসীরা বাড়িটিতে অবস্থান করছিল ও রেডিও’তে বেশ জোরে গান শুনছিল। বাড়ির ভিতরে অবস্থানকৃত সন্ত্রাসীদের ২/৩ জন সেই সাথে সুরও মিলাচ্ছিলো। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্যাপ্টেন নেয়ামুল পুরো দলকে বাড়িটির আরও নিকটবর্তী নিয়ে আসতে সক্ষম হন। তখন সময় আনুমানিক ২১০০ ঘটিকা। ঘর থেকে একজন সন্ত্রাসী বেরিয়ে এসে গাছের আঁড়ে অবস্থিত ডিউটি পোষ্টে কিছুক্ষণ অবস্থান করে এবং নিজের অস্ত্রের দিকে টর্চের আলো ফেলে। এ সময় ক্যাপ্টেন নেয়ামুল সেন্ট্রি পোস্টে দায়িত্বরত সন্ত্রাসীর হাতে অস্ত্র দেখতে পায়। কিছুক্ষণ পরেই আরও একজন সন্ত্রাসী বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে চারপাশে টর্চের আলো দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে। এ সময় ডিউটি পোস্টে অবস্থানরত সন্ত্রাসী সেনাবাহিনীর অপারেশন দলের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। ক্যাপ্টেন নেয়ামুল তৎক্ষণাৎ সন্ত্রাসীদের প্রতিহত করার লক্ষ্যে ব্রাশ ফায়ার করলে টহলদলের অন্যান্য সদস্যের অস্ত্রও গর্জে ওঠে। এভাবে বেশ কিছুক্ষণ ফায়ার চলার পর সন্ত্রাসীদের দিক থেকে আর কোন ফায়ারের শব্দ পাওয়া যাচ্ছিল না। অতঃপর অপারেশন দল কর্তৃক তল্লাশী অভিযান পরিচালনা করা হয় এবং এ সময় ২ জন সন্ত্রাসীর মৃতদেহ, ১২১ রাউন্ড এ্যামুনিশন, ম্যাগাজিন ও একটি ৯ মিঃ মিঃ এস এম সি উদ্ধার হয়।

পরবর্তীতে ২১ মার্চ ১৯৯১ তারিখে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন মোঃ নেয়ামুল ইসলাম ফাতেমী’কে একজন দক্ষ ও চৌকস দল অধিনায়ক হিসেবে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!