রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে রবিবার (২২ ডিসেম্বর ‘২৪) “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল বিষয় তুলে ধরেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মকর্তা মোঃ ফয়সাল। এ সময় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, অধ্যাপক অচিন্ত্য সাহা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলিফিকার রায়হান, সহঃ অধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ সানা, সাবিনা খাতুন, গুলশাহানারা খাতুন, মানছুরা খাতুন, আব্দুল আজিজ, গাজী শহীদুল্লাহ, আফজাল হোসেন, আব্দুল আলীম, মোবারক হোসেন, তোহা খান, টুম্পা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী, হাসি রানী কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়। স্থানীয় নেতৃস্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!