রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর’২৪) সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরের “জয়বাংলা” পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানান।

পরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।।

পরে সদর উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।

এসময় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামসুল আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ ফয়জুল মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রাফিক শরীফ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশীদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ‘৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। তাছাড়া সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৪ পালন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!