রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা প্রকল্পের অবহিতকরণ সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যক্তো তৈরির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ‘২৪) সকালে দেবহাটা উপজেলা পরিষদের সভা কক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

ব্র্যাকের জেলা সমন্বয়ক এএমকে আশরাফুল মাশরুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপ-জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, ব্র্যাকের জেলার ব্যবস্থাপক তানজিলা শেখ, এসোসিয়েট অফিসার পপি রায়, উত্তরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম জাগারনী চক্র ফাউন্ডেশনের দেলোয়ার হোসেন সহ আরো বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। প্রকল্পের উদ্দেশ্য হলো, বাংলাদেশে ১৮-৩৫ বছর বয়সী ৯০০ জন যুবককে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা। যুবদের বিশেষ করে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করা, যা তাদের অর্থনৈতিক সুযোগ/জীবিকার বিভিন্ন বিকল্প গুলোকে বাড়িয়ে তুলবে। তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং টেকসই ব্যবসার জন্য জলবায়ু সহনশীল ব্যবসা শুরু করার সুবিধা সম্পর্কে টিকটক (ঞরশ ঞড়শ) এর মাধ্যমে সচেতনতা তৈরি করা। ফলস্বরূপ, মডিউলটি সরকারি ও বেসরকারি দক্ষতা খাতে স্টেক হোলডারদের দ্বারা আরও ব্যাপকভাবে গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!