শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

কলারোয়া থানা পুলিশের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া থানাধীন বলফিল্ড মাঠ প্রাঙ্গণে কলারোয়া থানা পুলিশের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর ‘২৪) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সাতক্ষীরার জনগণ বাস্তবিকই বন্ধুভাবাপন্ন। আমরা সর্বদাই সকলের নিকট আইনের প্রতি আনুগত্য আশা করি। যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য, তাই আমরা আপনাদের গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শকে সর্বদায় স্বাগত জানাই। আপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে আমরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদদাতার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সর্বদাই সচেতন। তিনি আরও বলেন, মাদক একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এটি একটি সামাজিক ব্যাধি। আমি এবং আমার সহকর্মীগণ সাতক্ষীরা জেলা হতে মাদক নির্মূলে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। মাদক বিক্রেতা এবং ব্যবহারকারী সম্পর্কে তথ্য প্রদান ও তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজীব খান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, মোঃ সামসুল আরেফিন, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, কলারোয়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কলারোয়া থানার অফিসার, ফোর্স এবং স্থানীয় জনগণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!