বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কোচিং ও মোবাইল শিক্ষার্থীদের ধ্বংসের মূল কারণ- প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর’২৪) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে। সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে ডি.বি ইউনাইটেড হাইস্কুলটি স্মার্ট বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রশিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ এ সুনাম ধরে রাখতে হবে। সকলের প্রচেষ্টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ভালো ফলাফলসহ সামগ্রিক দিক দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 

অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার সরকার, আকলিমা খাতুন ও সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু প্রমূখ। এ সময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!