শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

বাংলাদেশ গড়তে নেতার নয়, নীতির পরিবর্তন দরকার: মুহাদ্দিস রবিউল বাশার

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নেতার পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন জরুরী।

কারণ আমরা বিগত দিনে শুধু স্বাধীনতা পেয়েছি কিন্তু তার সফল পায়নি। দেশ গড়তে হলে উত্তম চরিত্র গঠন করে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যহীন সুখী সমৃদ্ধি দেশ গড়তে হবে। বিগত দিনে বাংলাদেশের ২ জন মন্ত্রী ছিলেন যারা জামায়াত ইসলামের নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে কেউ কোন দুর্নীতি দেখাতে পারেনি। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবে। বিগত দিনে আমাদের নেতাকর্মীদের মামলা, হামলা করে ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমরা সব অত্যাচার, নির্যাতন সয্য করেছি। আমরা ন্যায় ও আদর্শের জায়গাতে অটুট।

মঙ্গলবার (৫ নভেম্বর’২৪) সাতক্ষীরার দেবহাটা ফুটবল মাঠে ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এর এর আগে নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান বক্তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশ থেকে জামায়াত ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারা মানুষের ঘৃনার পাত্র হয়ে গেছে। সারা বিশ্বের ইতিহাসে সবচেয়ে খুনি, স্বৈরাচারী, হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছেন। তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে বিচারবহিরভূত হত্যা করেছে। মেধাবী সেনা অফিসারদের পরিকল্পিত ভাবে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দলকে ব্যাপক দমন চালানো হয়। দেবহাটার জামায়াত-শিবিরের ৭ জনকে গুলিকরে হত্যা করা হয়েছে। সবশেষ বৈষম্য আন্দোলনে মেধাবী ছাত্র আসিফ হাসানকে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে খুনি হাসিনার বিচারের দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, উপজেলা ইউনিট সদস্য মাওলানা সামছুল আরিফ, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন শিবির সভাপতি (দক্ষিণ) আশিকুজ্জামান, শিবির সভাপতি (উত্তর) রোকনুজ্জামান, দেবহাটা সদর ইউনিয়নের সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান, দেবহাটা সাংস্কৃতিক সংসদ শিল্পী হাসানুল বান্না সহ জেলা, উপজেলা ও স্থানীয় নের্তবৃন্দরা।
এছাড়া সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!