শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মতবিনিময়

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্র মুজাহিদ বিন ফিরোজ, মো. আব্দুল্লাহ, এইচএসসি ২য় বর্ষের তাসনুভা আফরিন মিলি, সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ইমরান নাজিম সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি বলেন, পুলিশকে এতোদিন বিভিন্ন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ এখন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পেয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!