শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় বেহালরাস্তা সংস্কার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৯নং ওয়ার্ডের জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখা।

শনিবার (২ নভেম্বর’২৪) সকালে কুুলিয়ার ভেন্নাপোতায় বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া ও বালি দিয়ে রাস্তা মেরামত কর্মস‚চির উদ্বোধন করা হয়।

কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা জামায়াতে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা অলিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মোল্লা, বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী আফতাবুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, ওয়ার্ড সভাপতি (উত্তর) আব্দুস সবুর সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল, কর্মী ও সমর্থক মন্ডলী।

রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন কালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই মানুষের পাশে থেকে কাজ করে। জনগনের জীবন ধারণে সাময়িক যে অসুবিধাগুলি লক্ষ্য করছি সেটি মানবিকতার দৃষ্টিতে সাধ্যমত চেষ্টা করবো সমাধান করতে। এই জন্য ইউনিয়নবাসীসহ সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!