রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

“ব্যবসা নয় – সেবা দেওয়ার” প্রতিশ্রুতি নিয়েই টেকেরহাটে মজা হোটেল এন্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

ন্যায্য মূল্যে ভোজন রসিকদের মানসম্মত দেশী – বিদেশি খাবারে ভিন্নমাত্রার স্বাদ জুড়ে দিতে “মজা হোটেল এন্ড রেস্টুরেন্ট” তাদের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। 

দুই বন্ধু মোহাম্মদ কেরামত আলী মৃধা ও হাজী মোহাম্মদ নুর কালাম বিশ্বাসের যৌথ উদ্যোগে গোপালগঞ্জের সীমান্তবর্তী ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ফরিদপুর বাস স্ট্যান্ডের বিপরীতে টেকেরহাট উত্তর পাড়ের ব্যস্ততম এলাকায় মনোরম পরিবেশে গড়ে উঠেছে মজা হোটেল এন্ড রেস্টুরেন্ট। 

শুক্রবার (১ নভেম্বর’২৪) বিকালে পীরজাদা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে “মজা হোটেল এন্ড রেস্টুরেন্টের” শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভোজন রসিকরা দেশি গরুর মাংস দিয়ে তৈরী ভুনা খিচুড়ি খেয়ে খাবারের মান ও পরিবেশন নিয়ে ব্যাপক প্রশংসা করেন। কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে প্রতিদিন দেশি হাঁসের মাংস, খাসির মাংস, চুই ঝালের মাংস, গরুর মাংস, হান্ডি বিফ, গ্রিল, গরুর কালাভুনা, নেহারী, গরুর মাংসের ভুনা খিচুড়ি, বিরিয়ানি, শাহী হালিম, সাদা ভাত, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, রুমালি রুটি,  চিতই পিঠা, চাপড়া পিঠা, নান রুটি ও পরাটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে তা ক্রেতা-সাধারণদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। ক্রেতারা রেস্টুরেন্টে এসে মনোমুগ্ধকর পরিবেশে বসে খাবার খেতে পারবেন আবার কেউ চাইলে সাথে পার্সেলও নিতে পারবেন। এছাড়া অনলাইনেও বিভিন্ন ধরনের খাবারের অর্ডার দিতে পারবেন।  

“মজা হোটেল এন্ড রেস্টুরেন্টের” স্বত্বাধিকারী দুই বন্ধু – মোহাম্মদ কেরামত আলী মৃধা ও হাজী মোহাম্মদ নুর কালাম বিশ্বাস গণমাধ্যমকে জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বল্প মুনাফায় ভোজন রসিকদের দেশী – বিদেশি খাবারে ভিন্নমাত্রার স্বাদ জুড়ে দিতে তাদের এ প্রয়াস। এ রেস্টুরেন্টের খাবার খেয়ে যদি কেউ খাবার মানসম্মত ও সুস্বাদু হয়নি অথবা কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি এখানে এসে বলে যে তার নিকট খাবারের বিল পরিশোধের মতো টাকা-পয়সা নেই, আমরা তাকে ফ্রিতেই খাওয়াবো ইনশাআল্লাহ। আমরা ব্যবসা করতে নয়, ন্যায্য মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে সেবা করতে এসেছি। কাস্টমারকে নিরাপদ খাদ্য সামগ্রী পরিবেশনে আমরা বদ্ধপরিকর, তাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আমরা কমদামি সাধারণ বাসন -পাত্রের পরিবর্তে দামি কাসার তৈরি প্লেট, বাটি, গ্লাস, চামচ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করছি। যা অত্র অঞ্চলে প্রথম। মজা হোটেল এন্ড রেস্টুরেন্টে ফায়ার সেফটি নিশ্চিতকরণের লক্ষ্যে টেকেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এস.ও মেহেদী হাসান ও লিডার মোঃ ইসমাইল রেস্টুরেন্টটি ইতোমধ্যেই পরিদর্শন করেছেন এবং অগ্নিকান্ড প্রতিরোধে  জরুরী ফায়ার সেফটি স্থাপন করবেন। পরিশেষে সুনামের সহিত তাদের এ ব্যবসা-বাণিজ্য সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেজন্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে টেকেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ,  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!