শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না জালে সয়লাব

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালে সয়লাব গোপালগঞ্জের কোটালীপাড়া।

উপজেলার ঘাঘর, রামনগর, ধারাবাশাইল, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, পিড়ারবাড়ী, রামশীল সহ বিভিন্ন হাট-বাজারে গোপনে চলে এ জালের বেচাকেনা। তাছাড়াও গ্রামে-গঞ্জে নিভৃত পল্লীতেও চলে নিষিদ্ধ এ জাল কেনাবেচার রমরমা ব্যবসা। কোথাও কোথাও জাল আটকের পর প্রশাসনের কাছে হস্তান্তর না করে পুনরায় বিক্রির অভিযোগ রয়েছে কতিপয় অসাধু ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বিরুদ্ধে। বান্ধাবাড়ী, রামশীল, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, হিরণ, কুশলা, পিঞ্জুরী, কান্দি ইউনিয়নের বিভিন্ন খালে বিলে অহরহ পাতানো অবস্থায় দেখা যায় কারেন্ট ও চায়না জাল।

উপজেলা মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মাঝেমধ্যে অভিযান চালিয়ে কিছু জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করলেও আমদানির তুলনায় তা সামান্য। ধ্বংসের পরে পুনরায় নতুন জাল সংগ্রহ করে পূর্বের কাজে ফেরে মৎস্যজীবীরা। এ যেনো ‘‘ইদুর-বিড়াল খেলা’’ বলে অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা। সাম্প্রতিক সময়ে বান্ধাবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ হান্নান শেখ, শাহাদাৎ খন্দকার ও ইমন খন্দকার বিল থেকে চায়না জাল জব্দ করতে গিয়ে মধুর নাগরা গ্রামের মিজানুর রহমান, সোনাবান বেগম, আয়শা খানম, ছলেমান জিরুল্লা কর্তৃক হামলা ও মারপিটের শিকার হন। এ ঘটনায় থানায় একটি মামলা ও দায়ের হয়েছে। সিতাইকুন্ডু, উত্তরপাড়, পিড়ারবাড়ী, রামনগর, কলাবাড়ী গ্রামের একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ আমদানী ও বিক্রি করে আসছে কারেন্ট ও চায়না জাল। এমন তথ্যই বেরিয়ে এসেছে গনমাধ্যকর্মীদের অনুসন্ধানে।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের সাথে যোগাযোগ হলে তিনি জানান- কোটালীপাড়ায় আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল যতদুর সম্ভব নিয়ন্ত্রনে আনার চেষ্টা করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!