বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

সাতক্ষীরার রসুলপুরে রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের রসুলপুরে (করিমের মোড়) রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর’২৪) সকাল ৯টায় সাতক্ষীরা-যশোর সড়কের বেলাল মসজিদ সংলগ্ন পার্শ্বরোড মুখে (রসুলপুর পশ্চিমপাড়া করিমের মোড়) রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ গেট উদ্বোধন করা হয়।

রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মো. মামুন সিরাজ এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি এ কে এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ফিতা কেটে উক্ত গেট উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আলহাজ্ব মো. আজিবর রহমান, খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যাপক (অব.) গোলাম জাকারিয়া, উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক (পেশকার), যুবদল নেতা আলমগীর হোসেন ডাবলু, উপদেষ্টা কমিটির সদস্য মো. মশিউর রহমান, শফিকুল ইসলাম সবুর, মো. মনিরুজ্জামান খোকন, মো. আনিসুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ সভাপতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অজিহার রহমান, মো. বাবর আলী, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির (মহব্বত), সহ- সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন টুটুল, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক মো. কারুজ্জামান, দপ্তর এ কে এম মতলুবুর রহমান (স্বপন), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এসএম খলিলুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মো. আবুল বাশার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রিজিয়া খাতুন ছাড়াও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাবুর আলী খোকন, মতিউর রহমান মালী, শফিকুল ইসলাম, মদিনা স্টীলের স্বত্ত্বাধিকারী আবু সাইদ কায়েস, আলিফ এন্টারপ্রাইজের প্রভাষক আমিনুর রহমান, আবুল হাসান, ফয়েজ আহমেদ, আব্দুল আজিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদে বেলাল (রাঃ) এর মাওলানা মফিজুর রহমান। মোনাজাত শেষে কমিটির পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!