শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪৯টি মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেবী দুর্গার আমন্ত্রণ, অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ।

আজ বুধবার (০৯ অক্টোবর’২৪) দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা। এ উপজেলায় মোট ৪৯টি দুর্গা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শুরু হয়েছে। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ- আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। সনাতনী শাস্ত্র অনুযায়ী এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। আগামীকাল বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা আর রবিবারে দুর্গাদেবীর মহাদশমী বিহিত পুজার বিসর্জন হবে। পঞ্জিকা মতে এবার মহানবমী পূজার পরই রোববার দশমী বিহিত পূজা হবে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে উপজেলার নবাগত ইউএনও অনুজা মন্ডল,

সেনাবাহিনীর মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সমন্বয়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। গঠন করা হয়েছে মনিটরিং কেন্দ্র ও ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম। উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কেন্দ্র ভিত্তিক স্বেচ্ছাসেবক টীম গঠন করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!