শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার (৫ অক্টোবর’২৪) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদ‌ আলম লস্কার, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত হোসেন বিশ্বাস, বীণাপাণ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক যুগল কিশোর, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়দেব প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!