শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

কেন্দ্রীয় বিএনপির নেতা হাবিবের মুক্তিতে দেবহাটায় আনন্দ মিছিল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ ৪০ জন নেতাকর্মীর জামিনের মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।

আজ বুধবার (২৮ আগষ্ট’২৪) বিকালে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর উদ্যোগে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজীব আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসুল খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহম্মদ আলী মোল্লা, সখিপুর ইউনিয়ন আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা শ্রমীক দলের নেতা সফিকুল ইসলাম, আব্দুল আলিম বাচা প্রমুখ। আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!