মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসারের অ প সা র ণ দা বি তে মানববন্ধন  জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

কালিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আয়োজনে ফ্রান্সে মহানবী( সাঃ) এর ব্যঙ্গচিত্র পরিদর্শনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্নে শহীদ সামাদ স্মৃতি ময়দানে সকাল থেকে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল সহকারে সামাদ স্মৃতিময়দানে সমাবেশে অংশগ্রহণ করতে থাকে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব ও গুনাকারকাটি খাইরিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুফাসসির আলহাজ আল্লামা আবু সাঈদ জিহাদী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রামের আল্লামা ড মুফতি হাসান আল আহাজারি। কালিগঞ্জ উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও নলতা শাহী জামে মসজিদের ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মাওলানা আবু তাহের, মাওলানা নাজমুল শাহাদাত, মাওলানা আরিফুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, মহাৎপুর রওজাতুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফা, মাওলানা মাওলানা আবু সাইফ মুফতি নাসির উদ্দিন ফারুকী, মাও আব্দুল ছাত্তার আজিজী, মাওলানা রমিজ উদ্দীন, মেম্বর মাসুম বিল্লাহ সুজন, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আকরাম হোসেন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। বেলা সাড়ে বারোটা পর্যন্ত হাজার হাজার মুসলিম প্রিয় নবীর মহব্বতে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রক্ষর রোদ্র উপেক্ষা করে দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন নবীর নামে কটুক্তিকারী দুশমনদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতে হবে। এদেশে ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে। সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!