বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

দেবহাটার বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষাকের প্রাইভেট বাণিজ্য  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়টি উপজেলা ও জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। কিন্তু অত্র বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষক মফিজুর রহমান এবং বিপ্লব কুমার ঘোষের প্রাইভেট বাণিজ্যে ছাত্রছাত্রী অভিভাবকদের অসহায় হয়ে পড়েছেন। একাধিক অভিভাবকের অভিযোগ ওই দুই শিক্ষক ১ম থেকে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীকে জনপ্রতি মাসিক ১ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া বাড়িতে স্পেশাল পড়াতে গেলে জনপ্রতি দিতে হয় ৫ হাজার টাকা। অভিযোগ আছে বিদ্যালয় শুরু হওয়ার পূর্বে এবং ছুটিরপর চাকুরিরত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চালানো হয় এই প্রাইভেট বাণিজ্য। এ কাজের জন্য বিদ্যালয়ের পাশ্ববর্তী বাড়ি ভাড়া নিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে এ বাণিজ্যে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট এ পড়ানোর ফলে শ্রেণি কক্ষে নামমাত্র পাঠদান করেন ওই দুই শিক্ষক। যার কারণে বিষয় ভিত্তিক পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে বহু সাধারণ শিক্ষার্থী। অপরদিকে এলাকার শিক্ষিত বেকাররা জানান, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নীতামালা অনুযায়ী কোচিং বা প্রাইভেট বাণিজ্য করা নিষেধ থাকলেও বিনাবাধায় এ কাজ চালিয়ে যাচ্ছেন কিছু শিক্ষক। এতে করে আমরা শিক্ষিত বেকাররা বঞ্চিত হচ্ছি। সেই সাথে শিক্ষার মান নষ্ট হচ্ছে।

এবিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমান জানান, আমি বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পাঠদান করি। কোচিং বা এক সাথে অনেকগুলো শিক্ষার্থীকে পড়ায় না।

অপর শিক্ষক বিপ্লব কুমার ঘোষের কাছে জানতে চাইলে জানান, অনেক স্কুলেল শিক্ষকরা প্রাইভেট পড়ায়। তাই আমিও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে স্কুলের পাশে একজনের বাসায় পড়ায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ শাহজাহান আলী জানান, এধরণের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের সাথে কথা বলে বিষয়টি খোঁজ নিব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!