বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট ‘২৪) বিকাল ৫টায় গাজীরহাট বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম নিয়ে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র চলে আসছে। তারপরেও কোন সময় মাঠ ছেড়ে আসেনি নেতাকর্মীরা। অত্যাচার, নির্যাতন, হামলা, মামলার পরও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দলটি। মানুষের বাড়িঘর, ধর্মীয় উপসানালয় পাহারা দিচ্ছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, আমাদের প্রত্যেকের উচিত হবে সবাইকে সাধারণ ক্ষমার আওতায় আনা। হানাহানী নয় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অমুসলিমদের জানমাল রক্ষায় কাজ করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!