
সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট '২৪) বিকাল ৫টায় গাজীরহাট বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম নিয়ে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র চলে আসছে। তারপরেও কোন সময় মাঠ ছেড়ে আসেনি নেতাকর্মীরা। অত্যাচার, নির্যাতন, হামলা, মামলার পরও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দলটি। মানুষের বাড়িঘর, ধর্মীয় উপসানালয় পাহারা দিচ্ছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, আমাদের প্রত্যেকের উচিত হবে সবাইকে সাধারণ ক্ষমার আওতায় আনা। হানাহানী নয় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অমুসলিমদের জানমাল রক্ষায় কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.