শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

শহীদ আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার ডিসি-এসপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা। আজ মঙ্গলবার (১৩ আগষ্ট ‘২৪) বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাসভবন ও পারিবারিক কবরস্থানে যান তারা। এসময় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে নিহত আসিফ হাসানের বাবা মাহমুদ আলম গাজীসহ পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী মেধাবী আসিফ হাসানের মৃত্যুতে আমরা যেমন শোকাহত, তেমনি তার সাহসিকতায় আমরা গর্বিত। আপনি এক সন্তানকে হারিয়ে হাজারো সন্তান পেয়েছেন। এমনকি সেখানে উপস্থিত সকল ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যেককে ‘আসিফ হাসান’ বলেও পরিবারের সামনে সম্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পাশাপাশি আসিফ হাসানের পরিবার ও তার ছোট ভাইয়ের পড়াশুনাসহ সকল সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারেও আশ্বাস দেন জেলা প্রশাসক।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউসর আলফা, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু তালেব হোসেন ও মো. রাকিব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক আহসান নাঈম, সাতক্ষীরা জেলার সমন্বয়ক নাজমুল হাসান, সুহাইন মাহদিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!