বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

দেবহাটা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠায় সকল সাংবাদিকদের একাত্বতা ঘোষনা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

দলমত, ভেদাভেদ ভুলে সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠায় উপজেলার সকল সাংবাদিকরা একাত্বতা ঘোষনা করেছে। আজ সোমবার (১২ আগস্ট’২৪) দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপীর পরিচালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন সদস্য সুজন ঘোষ, কবির হোসেন, দিপঙ্কর বিশ্বাস, এসকে ওভি, এসএম নাসির উদ্দীন, সজল ইসলাম প্রমুখ।

পরে সিনিয়র সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দৈনিক কালবেলা পত্রিকার আব্দুল কাদের মহিউদ্দীন, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, ডাঃ ওহিদুজ্জামান, অধ্যাপক ইয়াসিন আলী সহ অন্যান্যদের উপস্থিতিতে এক আলোচনা সভায় ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করা হয়। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপস্থিত সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলার কর্মরত সাংবাদিকদের একই প্লাটফর্মে যুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।

এদিকে ২য় অধিবেশনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের সম্মরণে একমিনিট নিরাবতা পালন করা হয়। এতে ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মুজাহিদ বিন ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থেকে কর্মসূচির একাত্বতা পোষন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!