শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

দেবহাটা সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদের দাফন সম্পন্ন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ (৬৪) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১১ আগষ্ট ‘২৪) দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে দিকে সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, সহকর্মী, শিক্ষার্থী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১১ আগস্ট ‘২৪) বাদ যোহর সখীপুর হাসপাতাল সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাযা পরিচালনা করেন সখীপুর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আফছার উদ্দীন। জানাযা নামাজের পূর্বে সরদার আমজাদ হোসেন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আল ফেরদাউস আলফা, সরকারি খান বাহাদুর আহছান উল্লা  কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্জ মঈনুদ্দিন ময়না, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক অধ্যক্ষ ও খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক কেএম আনিসুজ্জামান কালাম, সখীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের জীববিজ্ঞানের শিক্ষক মো. আবু তালেব সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

এ সময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সবুজ, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের প্রাক্তন শিক্ষক ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ ড. এম নজমুল হক, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সহ শিক্ষার্থীবৃন্দ, সখীপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সংবাদকর্মী তথা নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ। নামাজে জানাযার পর উপাধ্যক্ষ মরহুম আব্দুল মজিদ কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপাধ্যক্ষ আব্দুল মজিদ রবিবার দিবাগত রাতে মৃত্যুর খবর শোনার পর থেকে মরহুমের বাসভবনে সমবেদনা জানাতে ছুটে আসেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী তথা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এদিকে মরহুম আব্দুল মজিদ এর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ সহ কলেজ পরিবার এবং অন্যান্যা শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!