শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জের বাঁশতলা মৎস্যসেট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রমিক জোট চ্যাম্পিয়ন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ বাঁশতলা মৎস্য আড়ৎ সেটের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই’২৪) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাঁশতলা মৎস্য সেটের সভাপতি নুরুজ্জামান লালু, সাধারণ সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান পাড়, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ, বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সাধারণ সম্পাদক নির্মল কুমার গাইন, বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি রমেশ সরদারসহ বাঁশতলা নদীর ধার মৎস্য সেট কমিটির সকল সদস্য ও ব্যবসায়ী।

ফাইনাল খেলায় বাঁশতলা মৎস্য সেট শ্রমিক জোট ৬-২ গোলে বাঁশতলা মৎস্য সেট ব্যবসায়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ছিলেন তাপস কুমার সরকার ও মিজানুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!