শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে রেডিও নলতার জন্মদিন পালিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

রেডিও নলতা’র ১৩তম জন্মদিন পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই ‘২৪) সকাল থেকেই সাতক্ষীরার কালীগঞ্জে সন্ধ্যা অবধি রেডিও নলতা স্টেশনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়। বিকাল ৫টায় কেককাটা ও আলোচনা সভা স্টেশন ম্যানেজার প্রভাষক সেলিম শাহারিয়ার এর সভাপতিত্বে ও সিনিঃ সাংবাদিক কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নলতা হাসপাতাল কমিউনিটি হেল্প ফাউন্ডেশন এর নলতা হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পি, বিশেষ অতিথি ছিলেন নলতা হাসপাতালের প্রস্থেটিক ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সিনিঃ সাংবাদিক ইশারাত আলী, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, রেডিও নলতার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মামুন হোসেন, টেকনিক্যাল ইনচার্জ মোঃ সাব্বির হোসেন, প্রোগ্রাম প্রডিউসার প্রতিমা রানী, হেড অফ দা নিউজ রাশিদা আক্তার, হিসাব রক্ষক আখতারুজ্জামান মিলন, উদীচী উপজেলা সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী কবি আলি সোহরাব প্রমূখ।

উল্লেখ্য যে, ২০১১ সালের ১৩ই জুলাই সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম এর প্রতিষ্ঠা করেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক। সেই থেকে রেডিও নলতা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া জনিত পূর্বাভাস, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা বিনোদন উন্নয়নমূলক কার্যক্রম তথা এতটা অঞ্চলের মানুষের একমাত্র কন্ঠহীনের কণ্ঠস্বর সকলের কথা বলে সকল শ্রোতাদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!