শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সন্মাননা ও বই প্রকাশ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সন্মাননা পদক প্রদান ও ছুটির দিনের গল্প গ্রন্থের প্রকাশনা উৎসব।

মঙ্গলবার (১৮ জুন) ঈদ-উল-আযহার পরেরদিন বিকেল সাড়ে ৩টায় বাঁধনহারা সাহিত্য পরিষদ এর উদ্যোগে ৮ গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মাননা পদক প্রদান করা হয়েছে শিক্ষাবিদ হিসাবে ড. মোহাম্মদ অবদুল গফফার, নজরুল গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, জাতীয় সাংবাদিকতায় দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, আঞ্চলিক সাংবাদিকতায় দৈনিক জন্মভুমি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কালিগঞ্জ সংবাদদাতা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  শেখ সাইফুল বারী সফু, কবিতায় বিশিষ্ট কবি স ম তুহিন, ইসলামী প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মোস্তফা ইউসুফ আলম, প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মো. জাহিদুর রহমান ও সম্পদনায় বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইয়াসিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকা’র ম্যানেজার ও এসএভিপি মো. রবিউল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. মনজুর ইলাহী।

প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবর রহমান মুকুল। বিশেষ ছিলেন থাকবেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার বাংলা বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। স্বাগত বক্তব্য রাখবেন বাঁধনহারা সাহিত্য পরিষদ এর সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইব্রাহিম বাহারী।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন ও বিশিষ্ট কবি শাহাজাহান কবীর শান্ত। বক্তব্য রাখেন মাওঃ আব্দুস সাত্তার আজাদী, শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ। সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সূধীবৃন্দ। এই অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল এর জন্মদিন পালন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!