শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মহানবীকে অবমাননায় কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননার প্রতিবাদে ফ্রান্সের অভিযুক্ত চিত্রকরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২০) সকাল ৯ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের মাঠ চত্বর হয়ে তৌহিদী জনতা এক মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সমাবেশ থেকে বক্তব্য রাখেন মাওলানা কাজী অয়েজ কুরুনি, মাওলানা মুফতি হানিফুর রহমান ফয়েজী, মাওলানা আবুল হাসান, মাওলানা রবিউল ইসলাম, প্রমুখ।

বক্তাগণ ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সেই দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিশ্বের মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একইদিনে উপজেলার
চাম্পাফুল ইউনিয়নে বাদ জুম’আ ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদের মুসল্লিদের সমন্বয়ে বাদ জুম’আ বিক্ষোভ মিসিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উজিরপুর বাজারের চার রাস্তার মোড়ে বিশাল জনসমাবেশে আলোচনা রাখেন কেন্দ্রীয় উজিরপুর বায়তুন্ নুর জামে মসজিদের ইমাম মাওঃ আজিজুর রহমান। আলোচনায় তিনি বাংলাদেশের ফ্রান্সের দুতাবাসের মাধ্যমে জানিয়ে দিতে চান যে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন , মুসলমানরা তাদের জীবনের চেয়ে প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সঃ) কে বেশি ভালোবাসেন। তাই প্রিয় নবীকে নিয়ে ব্যাঙ্গ করা, শান্তির ধর্ম ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুশিয়ার করে দেন এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলীকা তৈরি করে তাকে জুতা মারেন ইসলাম প্রিয় জনগণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!