শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

সাতক্ষীরায় সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ১৪১ কৃষকদের কৃষি বিনিয়োগ বিতরণ

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ জুন ‘২৪) সকাল সাড়ে ৯টায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ব্যবস্থাপকদের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউ’র যমুনা হলের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি বিনিয়োগ বিতরণ ও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা শাখার শাখা ব্যবস্থাপক মো. আজিজুল হক প্রমুখ। এসময় উপস্থিত আম চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মো. গোলাম রব্বানী প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার ১৪১ জন আম চাষির মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়।

এসময় ইসলামী ব্যাংক পিএলসির খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি শ্যামনগর শাখার ম্যানেজার মো. রাশিদুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!