রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে প্রতিবন্ধী সেই কৃষকের পাশে দাঁড়িয়েছেন মানবিক পৌর মেয়র শেখ রকিব হোসেন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত সেই প্রতিবন্ধী কৃষকের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, গোপালগঞ্জ পৌরসভার মানবিক মেয়র শেখ রকিব হোসেন।

সোমবার (২০ মে’২৪) বেলা ১১টায় পৌর মেয়র শেখ রাকিব হোসেন ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী কৃষক প্রফুল্ল বিশ্বাসের বাড়িতে সরেজমিনে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেন তিনি।

এসময় মানবিক মেয়র শেখ রাকিব হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কৃষক প্রফুল্ল বিশ্বাসের হাতে নগর ২ লক্ষ টাকা তুলে দেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ মে) ভোররাতে গোপালগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় মশার কয়েলের আগুনে প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের ৩টি তরতাজা গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয় তার। পরে স্থানীয় কাউন্সিলর রনি হোসেন কালু ও স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে মেয়র শেখ রাকিব হোসেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন এবং নতুন করে স্বাবলম্বী হতে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রসঙ্গত, শেখ রকিব হোসেন পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি পৌরসভা থেকে প্রাপ্ত তার সম্মানী ভাতা ভোগ না করে মানব কল্যাণে ব্যয় করেন। শুধু তাই নয় পত্রিক ও তার নিজস্ব জমিতে উৎপাদিত ফসল বিক্রির সমুদয় অর্থও তিনি মানব কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করেন। প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি পৌরসভার সমস্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের হাতে সন্তোষজনক সম্মানী তুলে দেন। এছাড়াও প্রতিবন্ধী এক পরিবারকে নিজস্ব অর্থ ব্যয়ে ঘর তুলে দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি।

অর্থ বিতরণের সময় গোপালগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রনি হোসেন কালু, পৌর সভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!