বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

রাত পোহালেই সাতক্ষীরার তিন উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

প্রচার প্রচারণাসহ সকল জল্পনা কল্পনা শেষে আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে সাতক্ষীরার তালা, দেবহাটা ও আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

 

তালা উপজেলা:

সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার রোববার মধ্যরাতে শেষ হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা রোববার দিনভর ব্যাপক প্রচার চালিয়েছেন। আগামীকাল ২১ মে মঙ্গলবার দ্বিতীয় ধাপে ৯৩ টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে উপজেলা চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে তিন হেভিওয়েট প্রার্থী।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

এই নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ),সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ) সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম),আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), বিশ্বজিত সাধু (হেলিকপ্টার), এমএ মালেক (আনারস) এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইখতিয়ার হোসেন (মাইক) , সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি), শাহ আলম টিটো (টিউবওয়েল) , মোঃ বাবলরু রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস) ও মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিয়োজিত থাকবে। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। ৯৩টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে প্রচারের শেষদিনে দিনভর বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে জনসভা ও মিছিল-মিটিং ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।

ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তারা।

ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, পরিবর্তনের অঙ্গীকার ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
চিংড়ি মাছ প্রতীকে সরদার মশিয়ার রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন তিনি আশা করেন। নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস, মাদক মুক্ত ও স্মার্ট উপজেলা গড়তে এবং সাধারণ মানুষের সন্মান ও মর্যাদা রক্ষা করতে তালাবাসী অতীতের মতো এবারও কাপপিরিচ প্রতীককেই বেছে নিবেন।

 

দেবহাটা উপজেলা:

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে রবিবার রাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের সকল প্রকার প্রচার-প্রচারণা। তবে ভোট দেওয়া নিয়ে উদ্বেগ আর সংশয়ের কথা জানিয়েছেন ভোটাররা।

সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলায় ২য় ধাপে দেবহাটা, তালা ও আশাশুনি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়ন নিয়ে গঠিত। যার আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার যা ৬৮ বর্গমাইলের সমান। এই উপজেলায় জনসংখ্যা ১,৫১,৭১৭ জন। বর্তমানে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন। মহিলা ভোটার ৫৫ হাজার ৪৭১ জন। এছাড়া এক জন হিজড়া ভোটার রয়েছেন এই উপজেলায়। এদিকে ৪০ টি কেন্দ্রে ভোট গ্রহন উপলক্ষে ইতোমধ্যে ভোট গ্রহনে নিয়োজিতদের প্রশিক্ষণ প্রদান করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রায় সব কয়টি কেন্দ্র। তবে প্রশাসন বলছেন কোন প্রকার অনিয়ম বা অবৈধ সুযোগ দেওয়া হবে না। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালেট পেপার দেওয়া হবে। এর আগে সোমবার কেন্দ্রে ব্যালেট পেপার বাদে বাকি সব মালামাল প্রদান করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

এদিকে, নির্বাচনকে ঘিরে পাড়া, মহল্লা, বাজার, চায়ের দোকানে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ বারের নির্বাচনে দেবহাটা উপজেলায় ৫জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান (মোটরসাইকেল) প্রতিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা (চিংড়ি মাছ) প্রতিক, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম (আনারস) প্রতিক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু (ঘোড়া) প্রতিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা (হেলিকপ্টর) প্রতিক নিয়ে লড়ছেন। আর ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ (তালা) প্রতিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ (টিউবওয়েল) প্রতিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ (কলস) প্রতিক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান (ফুটবল) প্রতিক নিয়ে লড়ছেন।
তবে সাধারণ ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কম থাকায় সবার চোখ আওয়ামী লীগের ভোটার ও হিন্দু সম্প্রদায়ের দিকে। আর তাই সব প্রার্থীরাই এখন কেন্দ্রে ভোট কেন্দ্র ভোটার আনতে বিভিন্ন চেষ্টা করছেন বলে জানা গেছে। এরমধ্যে ভোটারদের মাঝে সংশয় কাজ করছে যে সুষ্ঠ ভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা? নিজের ভোট নিজে প্রদান করতে পারবেন কি না? এই নিয়ে দুশ্চিন্তায় পার করছেন তারা। ভোটের মাঠে আওয়ামী লীগের প্রার্থী বেশি হওয়ায় দলীয় ভোট কয়েক অংশে ভাগ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর এতে অনেকটাই নির্ভর করছেন জামায়াত-বিএনপি’র ভোটের উপর। যেহেতেু মাঠে তাদের প্রার্থী না থাকায় জামায়াত-বিএনপি’র ভোটারগন ভোট দিতে না যাওয়ার সম্ভবনাও রয়েছে। এরমধ্যে উপস্থিত ভোটারদের প্রদানকৃত ভোটে মুজিবর রহমান, আল ফেরদাউস আলফা ও রফিকুল ইসলাম এর সাথে প্রতিদ্ব›দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে। এসব প্রার্থীদের মধ্যে মুজিবর রহমান বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব থাকায় তিনি পুন:রায় জয়ের আশীবাদি। কিন্তু উপজেলার বিভিন্ন প্রান্তে মানুষের মুখে মুখে আলফার নাম শোনা যাচ্ছে। তাই এবারের ভোটে নতুন চমক আসতে পারে বলে ধারনা করছেন অনেকেই। আর সেই সাথে আওয়ামী লীগের মুলধারার একটি অংশের আল ফেরদাউস আলফা’র সমার্থন করায় জয়ের আশা করছেন ভোটাররা। এছাড়া আল ফেরদাউস ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন গ্রামে গ্রামে অসহায় মানুষের বাড়িঘর নির্মান ও সহযোগীতা করে আসায় তাদের তার জনপ্রিয়তা রয়েছে বেশ। অপরদিকে মুজিবর রহমানের দীর্ঘদিনের রাজনীতি ও জনপ্রতিনিধির অভিজ্ঞতায় তার সমার্থকরা জয়ের স্বপ্ন দেখছেন। আর সেই সাথে রফিকুল ইসলাম বিগত উপজেলা নির্বাচনে মুজিবর রহমানের প্রধান প্রতিদ্বদ্বী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তাই তাকেও ছোট করে দেখছেন না ভোটাররা। অপরদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা পুরানো অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটের মাঝে ছুটে চলেছেন। সেই সাথে প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে জয় আশায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান বিগত দিনে সববয়সী মানুষের মনে স্থান করে নেওয়ায় তার জয়প্রিয়তা এগিয়ে রয়েছেন বলে ধারনা ভোটারদের। তিনি ব্যাপক ভোটে জয় হওয়ার আশা দেখছেন ভোটাররা। অন্যদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে মাঠে নামলেও প্রতিদ্ব›দ্বীতার আগে প্রার্থীতা প্রত্যাহার করেন। কিন্তু এবার সরাসরি ভোট যুদ্ধে প্রথম মাঠে নেমে জয়ের লক্ষে কাজ করে যাচ্ছেন তিনি। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম স্পর্শ বিগত বছরগুলোতে প্রাকৃতিক দূর্যোগ, করোনাকালীন মানুষকে সচেতন ও সহযোগীতার হাত বাড়িয়েছেন। সে কারণে কর্মী-সমার্থক ও ভোটাররা তার জয়ের আশা দেখছেন। আর তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিগত নির্বাচনে পরাজিত হয়ে এবার জয়ের লক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন। সব মিলে ভোটার উপস্থির উপর নির্ভর করছে উপজেলা নির্বাচনে ভাগ্য নির্ধারণ।

নাম প্রকাশের অনিচ্ছুক ভোটার জানান, ভোট কেন্দ্রে যেতে যদি কোন বাঁধা না দেওয়া হয় কিংবা নিজের ভোট নিজে দিতে পারবেন তাহলে তারা ভোট দিতে যাবেন। আর যদি কোন প্রভাবের মুখে পড়তে হয় তাহলে ভোট দিতে যাওয়া না যাওয়া সমান হবে। তাই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন তারা। পাশাপাশি ভোট কেন্দ্র করে হিন্দু বা বিশেষ শ্রেণির মানুষকে তার্গেট করে যাতে হামলা বা সহিংস কর্মকান্ডে শিকার না হতে হয় সেটিও গুরুত্বের সাথে দেখার কথা জানান তারা।

এদিকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান জানান, আমি বিগত দিনে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। জনগন আমার সাথে আছে আমি আশা করি জয়ী হব। জনগন আমাকে আবারো বিপুল ভোটে জয়ী করবেন।

চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফা জানান, সাধারণ মানুষ চাই আমি উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হই। আশাকরি মানুষ ভোটকেন্দ্রে আসতে পারলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি জয়ী হলে সরকারি সম্পদের যথাযর্থ ব্যবহার করবো।
চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতু জানান, আমি নতুন হওয়ায় প্রথমে পরিচিত কম ছিল। যতই দিন গড়াচ্ছে ততই আমার জনপ্রিয়তা বাড়ছে। আমি নির্বাচিত হলে শতভাগ দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে লড়াই করে যাব। ভোট মানুষের অধিকার তাই কেউ প্রভাব বিস্তার করলেই তা প্রতিরোধ করা হবে।

তবে প্রচারনার শেষ দিনে গনসংযোগে ব্যাস্থ থাকায় চেয়ারম্যান প্রার্থী অ্যাড. গোলাম মোস্তফা ও রফিকুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন জানান, ভোট গ্রহনের সব ধরণের প্রস্তুতি শেষ। সোমবার সকল মালামাল ও দায়িত্বপ্রাপ্তরা ভোট কেন্দ্রে যাবেন। ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। কোন প্রকার অনিয়ম করতে দেওয়া হবে না।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষে ইসির নির্দেশ মোতাবেক ধাপে ধাপে সব কাজ করা হচ্ছে। ভোটের দিন প্রতিটা ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

উৎসবমুখর ভাবে ভোটগ্রহন সম্পন্ন করতে মাঠে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। ভোট নিয়ে কোন রকম অনিয়ম হলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

 

আশাশুনি উপজেলা:

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ৮৭ ভোটকেন্দ্রের ৬০৪টি ভোটকক্ষে সর্বমোট ২,৩৯,২৩৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এউপজেলায় মোট ভোটারের ১,২১,৯৭৯ জন পুরুষ, ১,১৭,২৩০জন নারী ও ১জন হিজড়া ভোটার রয়েছে।

এবারের নির্বাচনে এ উপজেলা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ৪জন, ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী অর্থাৎ ৩টি পদের বিপরীতে সর্বমোট ১৩জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে উপজেলা পরিষদ চেয়াম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম চিংড়ি প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীক এবং শিল্পপতি গাউসুল হোসেন রাজ দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে মাঠের লড়াইয়ে রয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী টিউবওয়েল প্রতীক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক টিয়া পাখি প্রতীক, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সারোয়ার শেলী চশমা প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন মাইক প্রতীক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাহেব আলী তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি কলস প্রতীক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন হাঁস প্রতীক, জেলা যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক ও সদ্য সাবেক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মারুফা খাতুন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এসব প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকে ভোট এবং দোয়া চেয়ে পোস্টার ও লিফলেট বিতরণ, গণসংযোগ পথসভা উঠান বৈঠক এবং নির্বাচনী সভা করে চলেছেন। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শেষ হয়। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন চায়ের স্টল, হাট-বাজার, পাড়া-মহল্লায় আর রাজনীতি সচেতন মানুষের মুখে মুখেও চলছে আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা। কখনো কখনো আবার চায়ের আড্ডায় বা রাজনৈতিক পরিচয় এর সূত্র ধরে প্রার্থীদের ভালো-মন্দ দিক, জনসেবা, যোগ্যতার মাপকাঠি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে, এ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের আশঙ্কা বিরাজ করছে স্বয়ং প্রার্থীদের মাঝে। এছাড়াও প্রার্থী থেকে কর্মী সমর্থকদের মাঝে বাকযুদ্ধ যেন কোনভাবেই থামছেনা। চলমান এ বাকযুদ্ধ যে কোনো সময় রূপ নিতে পারে সংঘর্ষে। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই উৎতপ্ত হচ্ছে ভোটের মাঠ। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা তিনজন ও স্বতন্ত্র এক প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন। তবে বিএনপি ও জামায়াত অংশগ্রহণ না করায় যেমন কমতে পারে ভোটার উপস্থিতি তেমনি সংঘর্ষে জড়াতে পারে আওয়ামী লীগের ঘরোয়া প্রার্থীরা।

এ উপজেলায় বিগত ৩টি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও সর্বশেষ নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। মোস্তাকিমের দুর্গে হানা দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মাঠে নেমেছেন এসএম শাহনেওয়াজ ডালিম। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম শাহনেওয়াজ ডালিম ছিলেন খাজরা ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও পরবর্তী দুবার তিনি নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। অন্যদিকে, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক নিয়ে আটঘাট বেঁধে নেমেছেন মাঠে। এড. শহিদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরায় গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আইনজীবী। অপরদিকে, এবারের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন মুখ শিল্পপতি গাউসুল হোসেন রাজ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সাংগঠনিক সম্পর্ক নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চমক দেখানোর প্রত্যাশা তার নেতাকর্মীদের। দলীয় কোনো ব্যানার, পদপদবি বা প্রতীকের ব্যবহার না থাকলেও সরকার দলীয় দু’জন হেভিওয়েট প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম এ দুই প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে চলছে একধরনের স্নায়ু যুদ্ধ। যে কোনো সময় এই টানটান স্নায়ু যুদ্ধ রূপ নিতে পারে সংঘর্ষে।

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ডালিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ অভিযোগ করে বলেন, কুল্যার চিংড়ি সমর্থক সাজ্জাদুল হক টিটুল ও তেতুলিয়ার মন্টুর নেতৃত্বে ইউপি সদস্য বশির আহমেদ টুকু, রিপন, রায়হান, শুভ, বাবলু, তুহিনসহ একটি বাহিনী বিভিন্ন এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে।
আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম পিন্টু জানান, ২৪টি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। তাই তিনি স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন দপ্তরে নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শাহনেওয়াজ ডালিম জানান, প্রতাপনগর ইউনিয়নের দুটি কেন্দ্র, দরগাহপুর ইউনিয়নের ২টি কেন্দ্র, বুধহাটা ইউনিয়নের ৪টি কেন্দ্র, শোভনালী ইউনিয়নের ৪টি কেন্দ্র, আনুলিয়া ইউনিয়নের ১টি কেন্দ্র, কাদাকাটি ্ইউনিয়নের ৪টি কেন্দ্র, শ্রীউলা ইউনিয়নের ২টি কেন্দ্র, বড়দল ইউনিয়নের ৩টি কেন্দ্র ও কুল্যা ইউনিয়নে ৩টি কেন্দ্র কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার আশঙ্কা করছেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ১১টি ইউনিয়নে ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আচরণবিধি লঙ্ঘনের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়ন থাকবে।

এদিকে, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা নিরবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তবে সকল বিষয় বিবেচনায় নিয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এখন দেখার বিষয় আগামী ২১মে (মঙ্গলবার) আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শেষে তিন পদের বিপরীতে কোন তিন প্রার্থী বিজয়ের শেষ হাসিটা হাসতে পারেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!