বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

সাতক্ষীরায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

“বাঁচিয়ে রাখি মানবতা ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৮মে’২৪) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এর পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবা মূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকে।” আমরা তার মতো হয়তো হতো পারবো না কিন্তু তাকে আমরা অনুসরণ করতে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করবো মানবতাকে সমুন্নত রাখতে। প্রয়োজনে মানবতার জন্য আমরা জীবনকে উৎসর্গ করবো।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার  কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, মো. রাশেদুজ্জামান রাশি, জোৎস্না আরা, নবারুণ উচ্চ বালিকা  বিদ্যালয়ের শিক্ষক মো. আকতার হোসেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট’র ইউওলো হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. কামরুল ইসলাম, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভা পরবর্তী দিবসটি উপলক্ষে  কেক কাটা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!