শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে গ্রাম পুলিশের বাড়িতে মিললো টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় এক গ্রাম পুলিশের বাড়ি থেকে টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের (২৬) বাড়ি থেকে এই ভোজ্য তেল জব্দ করা হয়। 
জব্দকৃত ২ লিটারের ৩০ বোতল সয়াবিন তেল জেলার আশাশুনি উপজেলার ০২ নং বুধহাটা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা টিসিবির ডিলার মিঠুর কাছ থেকে গত মাসের রবিবার (৩১ মার্চ) রাতে কিনেছিলেন ঐ গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজ- এমনটাই দাবি তার। এ ঘটনায় গ্রাম পুলিশকে আটক না করে ছেড়ে দেওয়ায় সাধারণ জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের দাবী এর সাথে অন্য কোন রাঘববোয়াল জড়িত থাকতে পারে বলে  তাদের ধারনা। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, টিসিবির তেল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ০৪ টার দিকে বোতলজাত তেল বিক্রয়ের উদ্দেশ্যে গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজ বাজারের দিকে রওনা হয়। এতে সন্দেহ হলে স্থানীয় এক ব্যক্তি ইউএনও কে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তার দেওয়া তথ্য মতে বাড়ির পরিত্যক্ত ঘরের ভিতর ড্রামের মধ্যে থেকে ২ লিটারের ১৯ বোতল এবং চৌকির নিচে কাঁথা দিয়ে মোড়ানো ১১ বোতল সহ ১৬ টি খালি বোতল পাওয়া যায়। 
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিয়ারাজ হোসেন সবুজ জানিয়েছেন জব্দকৃত ২ লিটারের ৩০ বোতল সয়াবিন তেল তিনি জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার মিঠুর কাছ থেকে ক্রয় করেছেন। 
স্থানীয়রা বলেন, টিসিবির ডিলার মিঠু আর চেয়ারম্যানের সম্পর্ক দহরম মহরম। এজন্য এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়না। মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ জনগণ।
তবে টিসিবির ডিলার মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের কাছে কোন তেল বিক্রি করিনি। আমাকে ফাঁসাতেই আমার নাম বলছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!