শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে “আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশন” এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল’২৪) বিকাল ৫ টায় উপজেলার নাজিগঞ্জে ফাউন্ডেশনের সভাপতি (ভারঃ) ওলিউর রহমানের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এপিপি এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, সহ সভাপতি আব্দুস সোবহান, ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন ও ইউপি সদস্য নুর মোহাম্মাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইমরান আলী। প্রতি বছরের ন্যায় এবছরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, পেশাজীবিসহ শতশত ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহনে ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!